শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৬ পিএম, ২০২১-০১-২৩
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আখাউড়া উপজেলা মিলনায়তনে উপকারভোগী ৪৫ টি পরিবারের সদস্যদের হাতে ২ শতাংশ জায়গার দলিল সহ কাগজ পত্র বুঝিয়ে দেয়া হয়।অসহায় এই সকল মানুষগুলোর কাছে এ যেন এক স্বপ্ন। উপকারভোগীরা জানায়, তারা এতদিন অন্যের বাড়ি অথবা রাস্তার পাশে ঘর তুলে বসবাস করতেন। এখন নিজেদের একটি ঘর পেয়ে তারা খুশিতে আত্মহারা। জমির মালিকানাসহ ঘর পাওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। যতদিন বেঁচে আছেন তার জন্য দোয়া করবেন তারা। এসময় আখাউড়ায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ,পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুল রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম ,আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,পৌর যুবলীগের সভাপতি মনির খান,সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী সহ আখাউড়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, সরকারী কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা ও উপস্থিত ছিলেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited